কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।
![]() |
|
|
ডোনারের যাতায়াত খরচ,যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ,ডাব,স্যালাইন পানি,কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখতে হবে।
যারা ব্লাড দেয় তারা বেশিরভাগ স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে।তারা প্রতিনিয়ত ব্লাড দেয়।অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম তাও ব্লাড দেয়।
কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়।কোনো খোজ খবর ই নিতে চায়না।একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার।নিজের সম্মান রক্ষার জন্য হলেও ডোনারকে কেয়ার করে।
অনেক ডোনার জব করেনা।হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত,নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।
নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারে,একদিনে ২/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারে।কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর থাকবেনা, তা হতে পারেনা।
যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।
